ইরানের সঙ্গে কথা বলার সম্ভাবনা উড়িয়ে দিলেন না ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কথা বলার সম্ভাবনা থাকতে পারে, তবে তা নির্ভর করবে শর্তের ওপর। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। ব্রিট্রিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান ঐতিহাসিকভাবে মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গে সরাসরি আলোচনা এড়িয়ে এসেছে। ২০১৮ সালে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা নিষিদ্ধ করেন। এর আগে শান্তি আলোচনা ওমানে ও সুইজারল্যান্ডের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয়েছিল।

আরও পড়ুন:

এদিকে গত (সোমবার, ৯ মার্চ) সম্প্রচারিত পিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘আমার মনে হয় না, আবার আমেরিকানদের সঙ্গে কথা বলা বা আলোচনা আমাদের হবে, কারণ তাদের সঙ্গে কথা বলার তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে।’

তিনি আরও বলেন, ‘গত জুনে আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি, আর আলোচনা চলাকালেই তারা আমাদের ওপর হামলা চালায়। চলতি বছরও তারা আমাদের বোঝাতে চেয়েছিল যে এবার ভিন্ন হবে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের ওপর হামলার কোনো ইচ্ছা তাদের নেই। কিন্তু তিন দফা আলোচনা ও উল্লেখযোগ্য অগ্রগতির পরও তারা হামলার সিদ্ধান্ত নিয়েছে। তাই আমেরিকানদের সঙ্গে কথা বলা আর আমাদের এজেন্ডায় থাকবে বলে মনে করি না।’

এএম