জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইরানে ৩০ থেকে ৫০ লাখ আফগান বসবাস করেন। বর্তমানে প্রতিদিন প্রায় ২ হাজার আফগান সীমান্ত পার হয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন। তাদের অনেকেই কয়েক দশকের সংঘাত, সহিংসতা ও দারিদ্র্যের কারণে বারবার বাস্তুচ্যুত হয়েছেন।
আরও পড়ুন:
আফগানিস্তানে জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রতিনিধি আরাফাত জামাল বলেন, ইরানে থেকে যাওয়া বা দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়া আফগানদের জন্য কোনো ভালো বিকল্প নেই।





