মার্কিন ও মিত্রদের বহু লক্ষ্যবস্তুতে ইরানি ড্রোনের আঘাত; এনবিসি নিউজের বিশ্লেষণ

এনবিসির বিশ্লেষণ করা ফুটেজ ও ইমেজের কোলাজ
বিদেশে এখন
0

ভিডিও ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ বলছে, মধ্যপ্রাচ্যে ইরানের অনেক ড্রোন হামলা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক ঘাঁটি, পরিবহনকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর মতো লক্ষ্যবস্তুতে পৌঁছেছে। এতে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষার ঘাটতি দেখা যাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন সংবাদসংস্থা বলছে, এসব হামলা ঠেকানো একদিকে যেমন ব্যয়বহুল এবং সহজে ব্যবস্থাগুলো প্রতিস্থাপন করা যায় না এজন্যই এমন ইন্টারসেপ্টর ব্যবহার করতে গিয়ে যুক্তরাষ্ট্র বড় চাপের মুখে পড়ছে।

আরও পড়ুন:

এনবিসি নিউজের বিশ্লেষণে দেখা গেছে, অনেক ইরানি ড্রোন হামলা অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক ঘাঁটি, পরিবহনকেন্দ্র ও জ্বালানি অবকাঠামো রয়েছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, ভিডিওগুলোতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় সুরক্ষার অপ্রতুলতা প্রকাশ পেয়েছে। এসব স্থাপনা তুলনামূলক কম খরচের ইরানি ড্রোনের ধারাবাহিক হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

এএম