শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল চিলি

চিলিতে বিক্ষোভ
বিদেশে এখন
0

সরকারের শিক্ষানীতির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল চিলি। আজ (শুক্রবার, ২৭ মার্চ) রাজধানী সান্তিয়াগোতে সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিক্ষোভকারীরা দেশটির বেশ কয়েকটি শহরে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে নামেন। এ সময় তারা জাতীয় কংগ্রেস ভবনের কাছে জড়ো হতে থাকলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের বাধা অতিক্রম করে সামনে যেতে থাকলে শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ।

আরও পড়ুন:

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ সীমিত করা, বৃত্তিমূলক কর্মসূচি বাতিল এবং শিক্ষা ঋণ সীমিত করার সরকারি প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

ইএ