তেহরানে আল আরাবি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা; আহত ১০

আল আরাবি ভবন
বিদেশে এখন
0

কাতারের সংবাদমাধ্যম আল আরাবি জানিয়েছে, তেহরানে তাদের কার্যালয় থাকা ভবনে ইসরাইলের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সরাসরি সম্প্রচার বন্ধ করতে হয়েছে। আল জাজিরা ও দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আল আরাবি এক্সে দেয়া পোস্টে জানিয়েছে, ‘ইসরাইলি ক্ষেপণাস্ত্র রাজধানী তেহরানে আল আরাবি টিভি চ্যানেলের ভবনকে লক্ষ্য করেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং লাইভ সম্প্রচার স্থগিত করা হয়েছে।’ অফিসের ভেতরের ভিডিওতে ভাঙা জানালা, ছড়িয়ে থাকা কাচের টুকরা ও ধ্বংসাবশেষ দেখা গেছে। ভবনের বাইরের ছবিতে রাস্তা জুড়ে ধ্বংসাবশেষ এবং আশপাশের ভবনে ক্ষতির চিত্রও দেখা যায়।

আরও পড়ুন:

এদিকে আল আরাবি এএফপিকে দেয়া এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘তারা একটি বেসামরিক বাণিজ্যিক ভবনে এই হামলার নিন্দা জানাচ্ছে এবং সাংবাদিকদের ঝুঁকিতে ফেলা বা তাদের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।’

চ্যানেলটি আরও জানায়, ইরানের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী রোববার সকালে ওই হামলায় ১০ জন আহত হয়েছেন।

এএম