এতে প্রতি লিটার ডিজেলের দাম দাঁড়িয়েছে ৫২০ এবং পেট্রোল প্রতি লিটারে ৪৫৮ রুপি। দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক দাম বৃদ্ধির ঘোষণা দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এই সংকট শুধু এই অঞ্চলকেই নয় বরং পুরো বিশ্বকেই গ্রাস করেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ায় ডিজেল ও পেট্রোলের দাম বাড়ানো হয়েছে। গেল মাসে ডিজেল ও পেট্রোলের দাম প্রায় ২০ শতাংশ বাড়িয়েছিল।
আরও পড়ুন:
পাকিস্তানের অর্থমন্ত্রী জানান, গত তিন সপ্তাহে ১২৯ বিলিয়ন রুপি ভর্তুকি দিয়েছে সরকার। এদিকে, হরমুজ প্রণালি দিয়ে পাকিস্তানের দুটি জাহাজ সফলভাবে অতিক্রম করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। যুদ্ধ শুরুর পর পাকিস্তানি পতাকাবাহী অন্তত ২০টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।


-320x167.webp)


