ইসরাইলের হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ভবন
বিদেশে এখন
0

ইসরাইলের হাইফা শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে দুজন নিহত হয়েছেন। তাদের মরদেহ ইসরাইলি উদ্ধারকর্মীরা উদ্ধার করেছে বলে দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে।

ইসরাইলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, এই দুই ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিলেন। পরে সেখান থেকে তাদের নিথর অবস্থায় উদ্ধার করা হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বা নিখোঁজ থাকা আরও দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে খবরে জানানো হয়।

ইসরাইলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রোববার ইরান থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইফার একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবনটিতে আগুন ধরে যায়। ছয়তলা ভবনটি ধসে পড়ার ঝুঁকিতে আছে। আল–জাজিরার খবরে বলা হয়, ঘটনাস্থলে গতকাল রাতের পর আজ সোমবার সকালেও তল্লাশি ও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছিল।

এএইচ