হরমুজ প্রণালি আবার খুলে দেয়ার লক্ষ্যে আনা একটি খসড়া প্রস্তাবের ওপর আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) ভোট দেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রাশিয়া ও চীনের আপত্তির মুখে খসড়াটির ভাষা দ্বিতীয় দফায় পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা আরবি।
আরও পড়ুন:
আল জাজিরা আরবির প্রতিবেদনে বলা হয়, বাহরাইনের জমা দেয়া প্রাথমিক খসড়ায় ‘সব প্রয়োজনীয় উপায়’ ব্যবহারের অনুমোদন ছিল। জাতিসংঘের ভাষায় এ ধরনের শব্দগুচ্ছের মধ্যে সামরিক পদক্ষেপও অন্তর্ভুক্ত থাকতে পারে। এর লক্ষ্য ছিল এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যাতায়াত নিশ্চিত করা এবং এটি বন্ধ করার যেকোনো চেষ্টা প্রতিহত করা।
তবে ভোটের জন্য তোলা ষষ্ঠ সংস্করণে এখন বলা হয়েছে, হরমুজ প্রণালি ব্যবহারকারী দেশগুলোকে তাদের প্রতিরক্ষা প্রচেষ্টা সমন্বয় করতে ‘জোরালোভাবে উৎসাহিত’ করা হচ্ছে, যাতে প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা যায়।





