রাতভর হামলায় লেবাননে অন্তত ৮ জন নিহত: রাষ্ট্রীয় বার্তা সংস্থা

লেবাননের একটি ভবনের ধ্বংসাবশেষ
বিদেশে এখন
0

লেবাননে গতকাল (সোমবার, ৬ এপ্রিল) রাতভর বিমান ও ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএএ)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হামলায় আরও ১২ জনের মতো মানুষ আহত হয়েছেন বলে জানানো হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা ও পূর্ব লেবাননের পশ্চিম বেকা।

আরও পড়ুন:

সংস্থাটি বলেছে, হামলায় ‘বাড়িঘরের ধ্বংস হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে’। একই সময়ে দেশের আকাশে নজরদারি বিমান উড়তে দেখা গেছে।

এর আগে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তাদের ৯৮তম ডিভিশনের সেনারা গত এক সপ্তাহে দক্ষিণ লেবাননের আরও লক্ষ্যবস্তুর দিকে ‘লক্ষ্যভিত্তিক স্থল অভিযান বাড়িয়েছে’।

এএম