যুদ্ধবিরতি কার্যকরের এক ঘণ্টার মধ্যেই লঙ্ঘন—লেবাননের সেনাবাহিনীর অভিযোগ

লেবাননের টায়ারে ইসরাইলি হামলার পরে আব্বাসিয়েহ এলাকায় বিস্ফোরণ থেকে ধোঁয়া উঠছে
বিদেশে এখন
0

যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকরের এক ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘনের অভিযোগ তুলেছে লেবাননের সেনাবাহিনী। দেশটির বেশ কয়েকটি গ্রামে গোলাবর্ষণ ও হামলার পাশাপাশি ব্যাপক সামরিক তৎপরতা চালিয়েছে ইসরাইল।

এদিকে, শান্তি বজায়ে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। লেবাননের সঙ্গে ইসরাইল ঐতিহাসিক চুক্তির পথে রয়েছে বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। যেখানে হিজবুল্লাহকে নির্মূলের শর্ত অন্তর্ভূক্ত থাকবে।

আরও পড়ুন:

তবে হুমকি মনে হলে দ্রুত জবাব দেয়ার হুঁশিয়ারিও জানিয়েছে ইসরাইল। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে লেবানন ও ইসরাইলের যুদ্ধবিরতির সময়সীমা বাড়তে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যার অন্যতম লক্ষ্য হলো স্থায়ী নিরাপত্তা ও শান্তি চুক্তির দিকে এগিয়ে যাওয়া। যুদ্ধবিরতি কার্যকরের আগে ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে ৭৫টি হামলার দাবি করেছে হিজবুল্লাহ। এসব হামলার লক্ষ্যবস্তু ছিলো ইসরাইলি সামরিক ঘাঁটি, সীমান্ত চৌকিসহ বিভিন্ন স্থাপনা।

এফএস