সাঈদ খতিবজাদেহ স্পষ্ট করে বলেন, ‘ভবিষ্যতেও এ ধরনের কোনো অবরোধের কার্যকারিতা থাকবে না। উপনিবেশবাদের যুগ অবশ্যই শেষ হতে হবে।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের অন্য দেশগুলোর ওপর নিজের সিদ্ধান্ত বা আদেশ চাপিয়ে দিতে পারে না। ইরানের সার্বভৌমত্ব রক্ষায় তেহরান অটল থাকবে এবং কোনো ধরনের চাপের কাছে নতিস্বীকার করবে না।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধারোপ করে দাবি করেছিল যে তারা ইরানের সামুদ্রিক বাণিজ্য বন্ধ করে দিয়েছে। এর জবাবেই ইরানের পক্ষ থেকে এই কড়া প্রতিক্রিয়া এলো।





