নৌ-অবরোধ না তুললে আলোচনায় ফিরছে না ইরান

ইরানের জাতীয় পতাকা
বিদেশে এখন
0

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ বহাল থাকা পর্যন্ত পাকিস্তানে কোনো আলোচনা প্রতিনিধিদল পাঠাবে না তেহরান। আজ (রোববার, ১৯ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংবাদ সংস্থাটি জানিয়েছেন, ইরানি দল জোর দিয়ে বলেছে যে, ট্রাম্পের ঘোষিত নৌ-অবরোধ যতক্ষণ কার্যকর থাকবে, ততক্ষণ কোনো আলোচনা অনুষ্ঠিত হবে না।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে তার প্রতিনিধিদল আজ রাতেই পাকিস্তানে পৌঁছাবে। কিন্তু ইরানের এই অনড় অবস্থান দ্বিতীয় দফার এই শান্তি আলোচনাকে গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিল। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে, অবরোধের মতো বৈরী পরিবেশ বজায় রেখে কোনো ‘ন্যায্য আলোচনা’ সম্ভব নয়।

উল্লেখ্য, গত সপ্তাহে পাকিস্তানে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হলেও তা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছিল। এরপরই ট্রাম্প ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধারোপ করেন। ইরানের পক্ষ থেকে এই অবরোধকে ‘যুদ্ধবিরতির লঙ্ঘন’ হিসেবে অভিহিত করা হয়েছে।

এএম