আলোচনার জন্য পাকিস্তান যাচ্ছেন জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
বিদেশে এখন
0

ইরানের সঙ্গে নতুন দফা আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল পাকিস্তানে যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ দলের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স থাকবেন বলে হোয়াইট হাউজ সূত্রে জানা গেছে। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্র্রথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, তার প্রতিনিধিরা সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন।

আরও পড়ুন:

হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, এ প্রতিনিধিদলে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও থাকবেন। তারা আগের দফার আলোচনাতেও উপস্থিত ছিলেন।

তেহরান এখনো আলোচনায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকা অবস্থায় ইরানি কর্মকর্তারা আলোচনায় অংশ নেবেন না।

এএইচ