রক্ষণশীল বেতার অনুষ্ঠান ‘দ্য জন ফ্রেডেরিকস শো’-তে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তাদের (ইরান) আলোচনায় বসতেই হবে। আর যদি তারা না বসে, তবে তারা এমন সমস্যায় পড়বে যা তারা আগে কখনো দেখেনি।’ আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ট্রাম্প আরও বলেন, ‘আশা করি তারা একটি ন্যায্য চুক্তিতে সই করবে এবং তাদের দেশকে আবার গড়ে তুলবে। তবে যখনই তারা এটি করবে, তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। আমরা কোনোভাবেই তাদের পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেবো না। এটি বিশ্বের ধ্বংস ডেকে আনতে পারে এবং আমরা তা হতে দেবো না।’
আরও পড়ুন:
ইরানের ওপর গত ফেব্রুয়ারিতে চালানো হামলার পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন, ‘আমি বলতেই চাই যে, ইরানের ক্ষেত্রে আমাদের কোনো বিকল্প ছিল না। এমন নয় যে আমাদের হাতে চয়েস ছিল। আমাদের এটা করতেই হতো।’
বিশ্লেষকরা বলছেন, আলোচনার প্রস্তুতির মধ্যেই ট্রাম্পের এই কড়া বার্তা ইরানকে সর্বোচ্চ মনস্তাত্ত্বিক চাপে ফেলার একটি কৌশল। বিশেষ করে পারমাণবিক অস্ত্রের প্রশ্নে তিনি কোনো ধরনের ছাড় না দেয়ার বিষয়ে অনড় অবস্থান পুনর্ব্যক্ত করলেন।





