নৌ অবরোধ সরালে ইসলামাবাদে আলোচনায় রাজি ইরান: সাঈদ ইরাভানি

ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নিলে তেহরান পুনরায় আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি। ইরানি সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আমির সাঈদ ইরাভানি বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) নৌ অবরোধ তুলে নেয়া মাত্রই ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবে।’ তবে নতুন কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বন্ধ করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ইরান ‘যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত’ রয়েছে।

আরও পড়ুন:

যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি দিয়ে এই কূটনীতিক বলেন, ‘তারা যদি রাজনৈতিক সমাধান চায়, তবে আমরা প্রস্তুত। আর যদি তারা যুদ্ধ চায়, ইরান তার জন্যও তৈরি রয়েছে।’

এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে দুই দেশের মধ্যে প্রথম দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। তবে হরমুজ প্রণালিতে মার্কিন নৌঅবরোধ অব্যাহত থাকায় দ্বিতীয় দফার আলোচনা নিয়ে বর্তমানে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এএম