মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত মুজাহিদের পরিবারে শোকের ছায়া

মুজাহিদ মিল্লাদ ও তার স্ত্রী
বিদেশে এখন
0

মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া বাংলাদেশি ট্রাভেল ভ্লগার মুজাহিদ মিল্লাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনায় আহত তার স্ত্রী নাফিসা তাবাসসুম আদিবা হাসপাতালে ভর্তি।

এই দম্পতির বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলায়। স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) ভোরে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে রওনা দেয়ার পর মেক্স হাইওয়েতে দুর্ঘটনার শিকার হন তারা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দেশটির একজন সেনাসদস্য মদ্যপ অবস্থায় গাড়ি চলিয়ে উল্টো পথে ঢুকে পড়েন।

আরও পড়ুন:

এসময় বিপরীত দিক থেকে আসা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান মুজাহিদ। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তার স্ত্রী।

এদিকে মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে হত্যা মামলা দায়েরের পর অভিযুক্ত সেনাসদস্যকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

এসএস