ইসলামাবাদে কঠোর নিরাপত্তা; আলোচনার টেবিলে বসা নিয়ে অনিশ্চয়তা

ইসলামাবাদ কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছি
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এক সপ্তাহের বেশি সময় ধরে কঠোর নিরাপত্তা লকডাউনের কবলে রয়েছে। তবে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠকের বিষয়টি নিয়ে এখনো চরম অনিশ্চয়তা কাটছে না। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ (শনিবার, ২৫ এপ্রিল) ইসলামাবাদের গুরুত্বপূর্ণ সড়কগুলো সিলগালা করে দেয়া হয়েছে। বিশেষ করে সরকারি ভবন ও কূটনৈতিক মিশন সংলগ্ন ‘রেড জোন’ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এর ফলে পার্শ্ববর্তী ‘ব্লু এরিয়া’র ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন:

ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছানোর কথা থাকলেও ইরানের পক্ষ থেকে ভিন্ন বার্তা পাওয়া গেছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা তাদের নেই।

বর্তমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদে অবস্থান করছেন। তিনি মূলত মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান দুই পক্ষকে সরাসরি টেবিলে বসানোর চেষ্টা চালিয়ে গেলেও এখন পর্যন্ত পর্দার আড়ালে আলাদাভাবেই চলছে এই কূটনৈতিক তৎপরতা।

এএম