লেবাননে সাংবাদিক হত্যার ঘটনায় যুক্তরাজ্য ও ফিনল্যান্ডের নিন্দা

দক্ষিণ লেবাননের সাংবাদিক আমল খলিলের জানাজা
বিদেশে এখন
0

লেবাননে সংবাদকর্মীদের ওপর ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য ও ফিনল্যান্ড। গত (বুধবার, ২২ এপ্রিল) ইসরাইলি বিমান হামলায় সাংবাদিক আমল খলিল নিহতের ঘটনায় এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানায় দেশ দুটি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, যুদ্ধের ভয়াবহ বাস্তবতাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অপরিহার্য ভূমিকা পালন করেন। সাংবাদিক আমল খলিলসহ লেবাননের সংবাদকর্মীদের ওপর এই ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন:

গণমাধ্যম স্বাধীনতা জোটের (মিডিয়া ফ্রিডম কোয়ালিশন) সহ-সভাপতি হিসেবে যুক্তরাজ্য ও ফিনল্যান্ড গণমাধ্যমকর্মীদের ওপর যেকোনো সহিংসতার বিরুদ্ধে কড়া অবস্থান ব্যক্ত করেছে। বিবৃতিতে ইসরাইলি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব পক্ষকে লেবাননে সাংবাদিকদের অবাধ ও নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ৪৩ বছর বয়সী সাংবাদিক আমল খলিল দক্ষিণ লেবাননের আল-তায়রি এলাকায় দায়িত্ব পালনকালে ইসরাইলি হামলার শিকার হয়ে প্রাণ হারান। তার নিহতের ঘটনা আন্তর্জাতিক মহলে সাংবাদিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

এএম