লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ‘ভেস্তে দিচ্ছে’ হিজবুল্লাহ: নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু
বিদেশে এখন
0

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন যে, লেবাননে হিজবুল্লাহর সাম্প্রতিক কর্মকাণ্ডের ফলে দুই দেশের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ‘ভেস্তে যাচ্ছে’। খবর আল জাজিরার।

সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘এটা বোঝা জরুরি যে হিজবুল্লাহর এ চুক্তি লঙ্ঘন মূলত যুদ্ধবিরতিকে অকার্যকর করে দিচ্ছে।’ উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইসরাইল ও লেবাননের মধ্যকার এ যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহের জন্য বাড়ানো হয়েছিল।

তবে হিজবুল্লাহ তাদের বিরুদ্ধে আনা এ অভিযোগকে ‘অর্থহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। উল্টো তারা ইসরাইলের বিরুদ্ধেই ক্রমাগত হামলা এবং লেবাননের ভূখণ্ডে অবস্থান বজায় রেখে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

লেবাননভিত্তিক এ সশস্ত্র গোষ্ঠীটির দাবি, তাদের প্রতিটি হামলা ছিল ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে পরিচালিত ‘প্রতিরক্ষামূলক পাল্টা জবাব’।

এএইচ