বেনইয়ামিন-নেতানিয়াহু
ইরানে নতুন করে হামলার জন্য ট্রাম্পকে ‘প্রতিদিন’ ফোন করছেন নেতানিয়াহু

ইরানে নতুন করে হামলার জন্য ট্রাম্পকে ‘প্রতিদিন’ ফোন করছেন নেতানিয়াহু

ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘প্রতিদিন’ ফোন করছেন ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তবে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নেতারা সংঘাত না বাড়িয়ে ওয়াশিংটনকে কূটনীতিতে অগ্রাধিকার দেয়ার জন্য ট্রাম্পের ওপর পাল্টা চাপ সৃষ্টি করছেন। ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইজেনকোটের ক্ষমতা গ্রহণের তোড়জোড়ের মুখে ‘ঐক্যের সরকার’ গঠনের ডাক নেতানিয়াহুর

আইজেনকোটের ক্ষমতা গ্রহণের তোড়জোড়ের মুখে ‘ঐক্যের সরকার’ গঠনের ডাক নেতানিয়াহুর

ইসরাইলের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ক্ষমতা ধরে রাখতে এবার ‘জাতীয় ঐক্যের’ সরকার গঠনের ডাক দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে বিরোধী জোট যাতে আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন করতে না পারে, সেজন্য চরম হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহু দাবি করেছেন, আরব দলগুলো ইসরাইলকে ‘ধ্বংস করতে চায়’। টাইম অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইজেনকোটের সামনে সরকার গঠনের চ্যালেঞ্জ: কতটা বদলাবে ইসরাইল

আইজেনকোটের সামনে সরকার গঠনের চ্যালেঞ্জ: কতটা বদলাবে ইসরাইল

ইসরাইলের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে কোনো রাজনৈতিক জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন সাবেক সেনাপ্রধান ও ইয়াশার দলের নেতা গাদি আইজেনকোট। প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ তাকে সরকার গঠনের ম্যান্ডেট দিয়েছেন। প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে দেশটিতে নতুন এক রাজনৈতিক মেরুকরণের সম্ভাবনা তৈরি হলেও আইজেনকোটের সামনে পথটি মোটেও মসৃণ নয়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নেতানিয়াহুকে হটাতে সাবেক সেনাপ্রধানের ওপর বাজি আরব দলগুলোর

নেতানিয়াহুকে হটাতে সাবেক সেনাপ্রধানের ওপর বাজি আরব দলগুলোর

দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরাইলের রাজনীতিতে নজিরবিহীন কৌশল নিয়েছে ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব দলগুলো। তাদের সরাসরি সমর্থনে দেশটির সাবেক সেনাপ্রধান ও ইয়াশার দলের নেতা গাদি আইজেনকোটকে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। এর মধ্য দিয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা নেতানিয়াহুর বিদায়ের পথ আরও স্পষ্ট হল।

নির্বাচনের ঠিক আগে ইরানে হামলার ছক এঁটেছিলেন নেতানিয়াহু ও মোসাদপ্রধান

নির্বাচনের ঠিক আগে ইরানে হামলার ছক এঁটেছিলেন নেতানিয়াহু ও মোসাদপ্রধান

ইসরাইলের গত ২৭ অক্টোবরের জাতীয় নির্বাচনের ঠিক আগে ইরানে একটি সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান। তবে এক ইসরাইলি কর্মকর্তার অসাবধানতায় বিষয়টি ওয়াশিংটনের কাছে ফাঁস হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সেই পরিকল্পনা ভেস্তে যায়। ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১২-এর বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

ইসরাইলের রাজনৈতিক অচলাবস্থা কি কাটাতে পারবেন আইজেনকোট?

ইসরাইলের রাজনৈতিক অচলাবস্থা কি কাটাতে পারবেন আইজেনকোট?

ইসরাইলের সাবেক সেনাপ্রধান ও ইয়াশার দলের নেতা গাদি আইজেনকোটকে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। তবে পার্লামেন্টে নিজস্ব জোটের একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে বিদায় জানিয়ে নতুন সরকার গঠন করা আইজেনকোটের জন্য এক কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট

সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট

ইসরাইলে পরবর্তী সরকার গঠনের জন্য রোববার মনোনীত প্রার্থীর নাম ঘোষণার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতা প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর পরিবর্তে বিরোধী নেতা গাদি আইজেনকোটকে সমর্থন দেয়ার পর হারজোগ এই সিদ্ধান্তের কথা জানান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

১০ দিনে ৪ নির্বাচন; কূটনৈতিকভাবে কোণঠাসা ইসরাইল

১০ দিনে ৪ নির্বাচন; কূটনৈতিকভাবে কোণঠাসা ইসরাইল

মাত্র ১০ দিনের ব্যবধানে অনুষ্ঠিত চারটি নির্বাচনের ফলাফল আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করে দিয়েছে। সার্বিয়া ও ব্রাজিলের সরকার পরিবর্তন থেকে শুরু করে মার্কিন মধ্যবর্তী নির্বাচন এবং ইসরাইলের নিজস্ব পার্লামেন্ট নির্বাচন—সব মিলিয়ে তেল আবিবের গুরুত্বপূর্ণ মিত্রতা এখন ঝুঁকির মুখে।

ইসরাইলে  সরকার গঠনে আইজেনকোটকে সমর্থন দেবে আরব জোট জয়েন্ট লিস্ট

ইসরাইলে সরকার গঠনে আইজেনকোটকে সমর্থন দেবে আরব জোট জয়েন্ট লিস্ট

গত সপ্তাহের সাধারণ নির্বাচনের পর ইসরাইলের পরবর্তী সরকার গঠনে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটকে সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছে আরব নেতৃত্বাধীন দলগুলোর জোট জয়েন্ট লিস্ট। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জোটটি জানায়, সরকার গঠনের দায়িত্ব আইজেনকোটকে দেয়ার সুপারিশের সিদ্ধান্ত তারা আজ সন্ধ্যায় প্রেসিডেন্ট আইজাক হারজোগকে আনুষ্ঠানিকভাবে জানাবে।

ইসরাইলে সরকার গঠনে বিপাকে নেতানিয়াহু; এগিয়ে বিরোধী নেতা আইজেনকোট

ইসরাইলে সরকার গঠনে বিপাকে নেতানিয়াহু; এগিয়ে বিরোধী নেতা আইজেনকোট

ইসরাইলে ক্ষমতাসীন জোটের শরিক দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে নতুন সরকার গঠনের জন্য সুপারিশ করতে অস্বীকৃতি জানিয়েছে। রাজনৈতিক মিত্র হওয়া সত্ত্বেও বৃহস্পতিবার প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে সংসদীয় দলগুলোর দ্বিতীয় দিনের আলোচনায় দলটি এ সিদ্ধান্ত জানায়।

ইসরাইলে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের; নেপথ্যে কী?

ইসরাইলে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের; নেপথ্যে কী?

চলতি ২০২৬ সালের শেষ নাগাদ ইসরাইলকে দেয়া বার্ষিক প্রায় ৪০০ কোটি (৪ বিলিয়ন) ডলারের সামরিক সহায়তা বন্ধ করে দেবে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশটির আর এই অর্থের প্রয়োজন নেই। গত মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণের দিন ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তহবিল বন্ধের বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার একটি সমঝোতা হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের এই মিত্রদেশের কাছে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি অব্যাহত রাখবে এবং প্রয়োজনে সহায়তা করবে বলেও জানান ট্রাম্প।

ইসরাইলকে ৪০০ কোটি ডলার সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

ইসরাইলকে ৪০০ কোটি ডলার সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

চলতি বছরের শেষ নাগাদ ইসরাইলকে দেয়া ৪০০ কোটি (৪ বিলিয়ন) ডলারের মার্কিন সহায়তা বন্ধ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ইসরাইলের এখন আর এই সহায়তার প্রয়োজন নেই উল্লেখ করে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।