জার্মানির রক্ষণশীল রাজনৈতিক দল সিডিইউ এবং তাদের বাভারিয়ান সহযোগী দল সিএসইউ এর এক যৌথ সভায় অংশ নিয়ে ফন ডার লিয়েন বলেন, ‘আমরা মনে করি এ মুহূর্তে নিষেধাজ্ঞা তুলে নেয়াটা হবে অনেক দ্রুত সিদ্ধান্ত।’
তিনি আরও স্পষ্ট করেন যে, ইরানের নাগরিকদের ওপর দেশটির সরকারের কঠোর দমন-পীড়নের কারণেই মূলত এ নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছিল।
আরও পড়ুন:
নিষেধাজ্ঞার ভবিষ্যৎ সম্পর্কে তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে আমাদের অবশ্যই ইরানে একটি মৌলিক এবং দৃশ্যমান পরিবর্তন দেখতে হবে।’
ইউরোপীয় কমিশনের এ শীর্ষ কর্মকর্তার এমন বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে যে, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির বড় ধরনের কোনো সংস্কার ছাড়া পশ্চিমা দেশগুলো তাদের কঠোর অবস্থান থেকে পিছু হটছে না।





