ইসরাইল কাটজ বলেন, গত এক বছরে ইরান ‘অত্যন্ত মারাত্মক আঘাত’ সহ্য করেছে। তিনি দাবি করেন, এই আঘাতগুলো গত কয়েক বছর ধরে সব ক্ষেত্রেই বকেয়া ছিল।
কাটজ আরও বলেন, ‘আমাদের সামনে চ্যালেঞ্জগুলো আরও বাড়বে। তবে একই সঙ্গে আঞ্চলিক বাস্তবতা পরিবর্তনের একটি ঐতিহাসিক সুযোগও আমাদের সামনে তৈরি হয়েছে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু যুদ্ধের লক্ষ্য অর্জনে প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন বলে ইঙ্গিত দেন কাটজ।
তিনি বলেন,‘ইরান যেন আগামী কয়েক প্রজন্মের জন্য ইসরাইল, যুক্তরাষ্ট্র ও মুক্ত বিশ্বের অস্তিত্বের প্রতি হুমকি হয়ে না দাঁড়াতে পারে, তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।’





