অনড় অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান; থমকে আছে সমঝোতার পথ

তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী এক দেয়ালচিত্রের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্র ও ইরানের বিপরীতমুখী দাবির মুখে দুই দেশের মধ্যকার সমঝোতা প্রক্রিয়া গভীর অচলাবস্থায় নিমজ্জিত হয়েছে। কাতারভিত্তিক দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন।

এলমাসরি বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি একই জায়গায় থমকে আছে। ইরান তাদের ১০ দফা দাবি পেশ করেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের রয়েছে ১৫ দফা দাবি। এই দুই তালিকার তুলনা করলে দেখা যায়, উভয় পক্ষই তাদের অবস্থানে অনড় এবং একটি বড় ব্যবধান রয়ে গেছে। ফলে বর্তমানে যে অচলাবস্থা চলছে, তা মোটেও আশ্চর্যজনক নয়।’

এই অচলাবস্থার অন্যতম কারণ হিসেবে এলমাসরি ট্রাম্প প্রশাসনের ভুল রণকৌশলকে দায়ী করেন। তিনি বলেন, ‘মার্কিন প্রশাসন মনে করছে যে তেলের মজুত ফুরিয়ে যাওয়ায় ইরান এখন এক ভয়াবহ বিপর্যয়ের দ্বারপ্রান্তে। ওয়াশিংটন বিশ্বাস করে, আর কিছুটা চাপ প্রয়োগ করলেই ইরান যেকোনো দিন আত্মসমর্পণ করবে।’

তবে মার্কিন প্রশাসনের এই মূল্যায়ন সঠিক নয় বলে মনে করেন এলমাসরি। তিনি বলেন, ‘ইরান এরই মধ্যে কিছু বিকল্প পথ বা ‘‘ওয়ার্কঅ্যারাউন্ড’’ বের করেছে, যা তাদের আরও বেশ খানিকটা সময় টিকে থাকতে সাহায্য করবে। ফলে আমেরিকানরা ইরানের দ্রুত পরাজয় আশা করলেও বাস্তবতা ভিন্ন হতে পারে।’

এএম