ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪১

ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)
অপরাধ
0

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করেছে পুলিশ।

আজ (সোমবার, ৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৪ জন, লালবাগ বিভাগ ৬১ জন, ওয়ারী বিভাগ ৬৭ জন, মতিঝিল বিভাগ ৬০ জন, তেজগাঁও বিভাগ ৭৭ জন, মিরপুর বিভাগ ১৪৯ জন, গুলশান বিভাগ ৫৩ জন, উত্তরা বিভাগ ৪৯ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে ১ টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৪৬৪২পিস ইয়াবা, ৪টি বিলাসবহুল গাড়ি, ১টি প্রাইভেট কার, ১টি অটোরিক্সা, ৪টি মোবাইল ও নগদ ১২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জেআর