জাতীয় স্টেডিয়ামে এদিন মাঠের লড়াইয়ে ছিলো না বাংলাদেশ। তবে সাফের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ থাকায় বাংলাদেশের নজর ছিলো ভুটান-শ্রীলঙ্কার এই ম্যাচে।
ম্যাচের শুরুতে শ্রীলঙ্কা আধিপত্য দেখালেও ২৩ মিনিটেই চমক দেখায় ভুটান। অধিনায়ক চেঞ্চু গেলশেন ডি বক্সের বাইরে থেকে বল নিয়ে ঢুকে পরেন প্রতিপক্ষের -বক্সে। তার বাড়ানো বলে ভুটানকে লিড এনে দেন দাওয়া সিরিং।
কিন্তু সেই আনন্দের রেশ না কাটতেই পরের মিনিটেই ডি-বক্সের বাইরে থেকে রকেট সটে ভুটানের জালে বল জড়ান শ্রীলঙ্কার নাম্বার নাইন ওলিভার।
প্রথমার্ধের শেষ দিকে শ্রীলঙ্কা আবারও উৎসবের উপলক্ষ এনে দেন ওলিভার, বক্সের বা প্রান্ত থেকে তার বাড়ানো নিচু বলে মাথা ছুঁয়ে ব্যবধান ২-১ করেন ওয়াসিম রাজেক।
দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে পেনাল্টি মিস করে দলকে সমতায় ফেরানোর সুযোগ হাতছাড়া করেন ভুটান ক্যাপ্টেন।
কিন্ত ভুলের প্রায়শ্চিত্ত করতে খুব বেশি সময় নেন নি চেনচু। বক্সের ভেতর থেকে জোরালো সটে পরাস্ত করেন লঙ্কান কিপার সুজন পেরেরাকে। সমতায় ফেরে ভুটান।
ম্যাচের যোগ করা সময়ে সহজ সুযোগ আসে শ্রীলঙ্কার সামনে, সিলভার বাড়ানো বল গোল কিপারকে একা পেয়েও তা কাজে লাগাতে পারেনি রাহুল সুরেশ। ম্যাচ শেষ হয় ২-২ গোলের ড্রয়ে।





