ইরাকের উপমন্ত্রীসহ কয়েকজনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র ট্রেজারি ডিপার্টমেন্ট লোগো
বিদেশে এখন
0

ইরান-ঘনিষ্ঠ গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরাকি নাগরিক ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার তালিকায় ইরাকের তেলসম্পদবিষয়ক উপমন্ত্রী আলী মারিজ আল-বাহাদলিও রয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গতকাল বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। ওয়াশিংটনের অভিযোগ, উপমন্ত্রী আলী মারিজ তেল চুরির মাধ্যমে সংগৃহীত অর্থ ইরান সরকার এবং দেশটির সমর্থিত গোষ্ঠীগুলোর তহবিলে জোগান দিতে সহায়তা করেছেন।

এছাড়া ইরাকে সক্রিয় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর তিন শীর্ষ কর্মকর্তা এবং চারটি ইরাকি প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিরা হলেন—মুস্তাফা হাশিম লাজিম আল-বেহাদিলি, আহমেদ খুদাইর মাকসুস মাকসুস এবং মোহাম্মদ ইসা কাজিম আল-শুওয়াইলি।

এএম