মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘আমি আশা করি এই নতুন পর্যায়ে দুই দেশের জনগণের মধ্যকার গভীর সম্পর্কের ভিত্তিতে কৌশলগত সহযোগিতার এক নতুন অধ্যায় সূচিত হবে।’
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করার পথে ইরান সব সময় ইরাকের পাশে থাকবে।

ইরাকের নতুন প্রধানমন্ত্রী আলি আল-জাইদিকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল (বৃহস্পতিবার, ১৪ মে) শপথ গ্রহণের পর ইরাকের সংসদে আস্থা ভোটে জয়ী হওয়ায় জাইদিকে এই শুভেচ্ছা জানান তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এএম