হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন পরিকল্পনার আগেই কাতার-সৌদি সংলাপ

মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি ও ফয়সাল বিন ফারহান আল সৌদ
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাসের উপায় নিয়ে আলোচনা করেছেন কাতার ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের মধ্যে এক টেলিফোন আলাপে এই আলোচনা হয়। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দোহার পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই নেতা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে চলমান উত্তেজনা কমিয়ে আনার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান ভঙ্গুর যুদ্ধবিরতিকে কীভাবে দীর্ঘমেয়াদি করা যায়, তা নিয়ে তারা গুরুত্বারোপ করেন।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে ইরান তার নতুন ব্যবস্থাপনা পরিকল্পনা ও জাহাজ চলাচলে টোল বা মাশুল আদায়ের ঘোষণা দেয়ার ঠিক আগমুহূর্তে এই দুই প্রভাবশালী মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় বসলেন। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কাতার ও সৌদি আরবের এই সংলাপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এএম