উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে— দাবি দক্ষিণ কোরিয়ার

ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
বিদেশে এখন
0

উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি দক্ষিণ কোরিয়ার। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ এক বিবৃতিতে জানায়, দেশটির পশ্চিম উপকূল থেকে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

এর আগে গেলো ১৯ এপ্রিল উত্তর কোরিয়া বেশ কয়েকটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। যেগুলোতে ক্লাস্টার বোমা সংযুক্ত ছিল বলে তারা দাবি করে।

আরও পড়ুন:

গেলো এপ্রিলের শুরুতে পিয়ংইয়ং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে নতুন ক্লাস্টার-বোমা ওয়ারহেড এবং একটি তড়িৎচুম্বকীয় অস্ত্র পরীক্ষার কথা জানায়।

বিশ্লেষকদের মতে, পদক্ষেপটি আধুনিক যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার সক্ষমতা প্রদর্শনের প্রচেষ্টার অংশ।

এফএস