মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে সংঘাত: কুয়েত ও বাহরাইনে ইরানি হামলা নস্যাতের দাবি যুক্তরাষ্ট্রের

হামলার পর কুয়েতের সাবাহ আল নাসের এলাকার একটি পার্কিং লটে ধ্বংসাবশেষ জ্বলতে দেখা যায়
বিদেশে এখন
0

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে শক্তিশালী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ (বুধবার, ৩ জুন) ভোরের দিকে চালানো এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং কর্তৃপক্ষ সব ফ্লাইট অন্য জায়গায় ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছে বলে কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় বিমানবন্দরের টি-১ ভবনের ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে।

এর আগে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, কুয়েত লক্ষ্য করে ছোড়া ইরানের দুটি ক্ষেপণাস্ত্র মাঝপথেই ভেঙে পড়েছে অথবা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এছাড়া বাহরাইনের দিকে ধেয়ে আসা তিনটি ক্ষেপণাস্ত্র মার্কিন ও বাহরাইনি বাহিনী প্রতিহত করেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরান তাদের প্রতিবেশী দেশগুলো লক্ষ্য করে বেশ কিছু ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেও তার কোনোটিই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।

ইরানের এই হামলার চেষ্টার জবাবে মার্কিন বাহিনী হরমুজ প্রণালির কাছে অবস্থিত কেশম দ্বীপে পাল্টা হামলা চালিয়েছে। এছাড়া ওই অঞ্চলে ইরানের বেশ কিছু ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।

এএম