ইসরাইলে হামলা; সন্দেহভাজনদের মৃত্যুদণ্ড দাবি বেন গভিরের

বেন–গভির
বিদেশে এখন
0

ইসরাইলের কেন্দ্রীয় এলাকায় এক প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনার পর সন্দেহভাজনদের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন দেশটির কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ (রোববার, ৭ জুন) এর ওই হামলার পর ইসরাইলি পুলিশ জানিয়েছে, এক সন্দেহভাজনকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে এবং আরেকজনকে ধরতে অভিযান চলছে।

ইতামার বেন গভির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, ‘আটক করা হলে ওই সন্দেহভাজনকে মৃত্যুদণ্ড দিতে হবে এবং এ আইন বাস্তবায়নের দাবি জানানো হবে।’ তিনি আরও বলেন, ‘ইহুদি নাগরিকদের রক্ত বৃথা যেতে পারে না এবং যারা হত্যাকাণ্ড ঘটায় তাদের কঠোর শাস্তি ভোগ করতে হবে।’

ইসরাইল পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় তারা তদন্ত ও অভিযান অব্যাহত রেখেছে। ঘটনার বিস্তারিত ও সন্দেহভাজনের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

এএম