যুদ্ধ বা আলোচনা—ইরান কোনো পথই ছাড়েনি: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
বিদেশে এখন
0

ইরানের অগ্রাধিকার হচ্ছে ‘জাতীয় নিরাপত্তা এবং জনগণের শান্তি’ এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, সার্বভৌমত্ব রক্ষায় তেহরান যেমন সামরিকভাবে প্রস্তুত, তেমনি কূটনীতির পথও খোলা রেখেছে। খবর আল জাজিরার।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা পূর্ণ কর্তৃত্বের সঙ্গে জাতির অধিকার রক্ষা করব এবং কোনো হুমকির মুখে এক চুলও পিছু হটব না।’

আরও পড়ুন:

কূটনীতি ও সামরিক শক্তির ভারসাম্য বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘কূটনীতি এবং প্রতিরক্ষা হলো জাতীয় শক্তির দুটি ডানা; আমরা যেমন যুদ্ধের ময়দান ছেড়ে যাইনি, তেমনি আলোচনার টেবিল থেকেও মুখ ফিরিয়ে নেইনি।’

এএইচ