কিয়েভের বিধ্বস্ত ধর্মীয় স্থাপনা পরিদর্শন করেছেন ইউনেস্কোর প্রতিনিধিদল

বিধ্বস্ত ধর্মীয় স্থাপনা
বিদেশে এখন
0

রুশ হামলায় বিধ্বস্ত ঐতিহ্যবাহী কিয়েভ পেচেরস্ক লাভরা ধর্মীয় স্থাপনা পরিদর্শন করেছেন ইউনেস্কোর এক প্রতিনিধিদল।

এসময় হামলায় বিধ্বস্থ এ স্থাপনা পরিদর্শনে ইউক্রেনে নিয়োজিত জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়কারী ম্যাথিয়াস শ্মেল বলেন, ‘১ হাজার বছরের পুরোনো মঠটি ইউক্রেনের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। তবে হামলায় ঐতিহাসিক এ স্থাপনা ব্যাপক ক্ষতি হয়েছে।’

এ সময় তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক চুক্তি ও প্রোটোকল অনুসারে, ঐতিহ্যবাহী স্থানগুলো অবশ্যই সুরক্ষা নিশ্চিত করতে হবে। আর এই চুক্তিগুলোতে স্বাক্ষরকারী সদস্য রাষ্ট্রগুলোর, যার মধ্যে রুশ ফেডারেশনও রয়েছে।’

এ হামলার মধ্য দিয়ে তারা চুক্তি লঙ্ঘন করেছে-যা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে মন্তব্য করেন ম্যাথিয়াস শ্মেল। এর আগে স্থানীয় সময় সোমবার ইউক্রেন জুড়ে রাতভর রুশ হামলায় ক্ষতিগ্রস্থ হয় এ ঐতিহাসিক গির্জা।

জেআর