দক্ষিণ লেবাননে অভিযান চালানোয় কোনো বাধা নেই: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী
বিদেশে এখন
0

দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি সেনাদের যেকোনো হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো ধরনের বাধা নেই বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তিনি স্পষ্ট করে বলেছেন, লেবাননের তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চলে’ ইসরাইলি অনুপ্রবেশকারী সেনারা অবস্থান করবে এবং সেখান থেকে তাদের সরিয়ে নেয়া হবে না। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক এক দিন পরই গতকাল (শনিবার, ২০ জুন)

লেবাননে ইসরাইলি বিমান হামলায় কয়েক ডজন মানুষ নিহত হন। এই উত্তেজনার মধ্যেই কাটজ বলেন, ‘ঘোষিত যুদ্ধবিরতি অনুযায়ী আমাদের সামরিক বাহিনী উত্তর সীমান্ত রক্ষাকারী নিরাপত্তা অঞ্চলের সব অবস্থানেই বহাল থাকবে।’

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘লেবাননে অবস্থানরত সেনাদের ওপর হুমকি নির্মূল করার বিষয়ে আগে কোনো বিধিনিষেধ ছিল না এবং বর্তমানেও নেই। প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং আমি বিষয়টি পরিষ্কার করেছি যে ইসরাইল লেবাননের নিরাপত্তা অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে না।’

কাটজের এই বক্তব্য এমন এক সময়ে এল যখন ইরান হুঁশিয়ারি দিয়েছে যে লেবাননে ইসরাইলের হামলা বন্ধ না হলে তারা ওয়াশিংটনের সঙ্গে কোনো বৃহৎ চুক্তির আলোচনায় অংশ নেবে না।

এএম