হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে ইরান: গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ
বিদেশে এখন
2

হরমুজ প্রণালি পুনরায় সচল করতে ইরান ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করতে পারে বলে জানিয়েছেন ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দফার আলোচনা শেষে ফেরার পথে তিনি এই মন্তব্য করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গালিবাফ বলেন, ‘হরমুজ প্রণালির পরিস্থিতি কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না। তবে তিনি আশ্বাস দিয়েছেন যে ইরান আন্তর্জাতিক আইন পুরোপুরি মেনে চলবে।’ এই গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ পরিবাহিত হয়, যা যুদ্ধের কারণে দীর্ঘ সময় ধরে বাধাগ্রস্ত ছিল।

সুইজারল্যান্ডের বার্গেনস্টকে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে আলোচনার প্রেক্ষাপটে গালিবাফের এই ইতিবাচক বক্তব্য এলো। তিনি মনে করেন, আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলে এই রুটে জাহাজ চলাচল স্বাভাবিক করতে দুই দেশই একে অপরকে সহযোগিতা করতে পারে।

এএম