উদীয়মান ক্রিকেটারদের আসর হলেও, ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন জাতীয় দলে খেলা বেশকিছু ক্রিকেটার। অধিনায়ক সাইফ হাসান ছাড়াও ‘এ’ দলে আছেন সাব্বির রহমান, সাইফউদ্দিন, পারভেজ ইমন, ইয়াসির রাব্বিরা।
এছাড়া দলে আছেন— ইফতেখার ইফতি, সামিউন বশির, চৌধুরী রিজওয়ান, ইকবাল হোসেন ইমনসহ পরবর্তী প্রজন্মের ক্রিকেটাররাও।
জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় এই আসরে খেলা হচ্ছে না নাঈম শেখের। ১৯ নভেম্বর থেকে কাতারের দোহায় শুরু হবে এশিয়া কাপ রাইজিং স্টারের এবারের আসর, চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।
আসরে অংশ নিচ্ছে ৮টি দল। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। গ্রুপ ‘এ’ তে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, হংকং ও শ্রীলঙ্কা।





