ফ্রান্স থেকে পর্তুগাল, ইউরোপজুড়ে ক্ষোভের বিস্ফোরণ

বিক্ষোভে উত্তাল ইউরোপ
বিদেশে এখন
0

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স। ইয়েলো ভেস্টের ব্যানারে রাজপথে লাখো মানুষ। ম্যাক্রোঁ সরকারের পুলিশি সহিংসতার বিরুদ্ধে স্লোগান দিয়ে আটক দুই শতাধিক বিক্ষোভকারী। আবাসন সংকটের জেরে পর্তুগালের লিসবনে গণবিক্ষোভ, প্রণোদনার আশ্বাস দিয়েও চাপে সরকার। স্কটল্যান্ডে এআই ডেটা সেন্টার নির্মাণ নিয়ে ব্যাপক জনরোষ। আর, নারীর ওপর সহিংসতার প্রতিবাদে ব্যক্তিক্রমী প্রতিবাদ সুইজারল্যান্ডবাসীর। এদিকে, জলবায়ু সম্মেলনের মধ্যেই তুরস্কের আন্তালিয়ায় চলছে পরিবেশবাদীদের বিক্ষোভ।

ফ্রান্সে শিক্ষাব্যবস্থা সংষ্কারের দাবিতে শুরু হওয়া মাসব্যাপী ছাত্র আন্দোলন পরিণত হয়েছে গণবিক্ষোভে। ইয়েলো ভেস্ট' এবং বিভিন্ন যুব সংগঠনের ব্যানারে ম্যাক্রোঁ সরকারের মদতে পুলিশি সহিংসতা ও জীবনযাপনের অতিরিক্ত খরচের প্রতিবাদ আবার রণক্ষেত্র রাজধানী প্যারিস। শনিবার লাখো মানুষের এই বিক্ষোভ থেকে একদিনেই আটক দুই শতাধিক। ছাত্রনেতাদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলেও বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে ম্যাক্রোর পুলিশ বাহিনী।

আর, আবাসন সংকটের জেরে পর্তুগিজ সরকারের ক্রমাগত চাপে রাখতে শনিবার চাপ অব্যাহত লিসবনের রাস্তায় নামেন হাজার হাজার বিক্ষোভকারী। প্রণোদনার পরিবর্তে বাজার নিয়ন্ত্রণের দাবি জানান তারা।

আরও পড়ুন:

এদিকে, এআই ডেটা সেন্টার নির্মাণের প্রতিবাদে শনিবার এডিনবরার রাস্তায় নামেন হাজার হাজার স্কটল্যান্ডবাসী। স্কটিশ পার্লামেন্টের দিকে মিছিল নিয়ে অগ্রসর হন ৭৫টি সংস্থার সমর্থকরা। ২০টি বিশাল ডেটা সেন্টার স্থাপনের জেরে বিদ্যুৎ বিল, পানি, স্বাস্থ্য, জলবায়ু এবং প্রকৃতির ওপর প্রভাব নিয়ে শঙ্কা জানান তারা।

অন্যদিকে, শত নারীবিদ্বেষ ও নারীর ওপর সহিংসতার নিন্দা জানিয়ে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে ব্যতিক্রমী এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে নারীদের অধিকার রক্ষায় স্লোগান দেন শত শত পুরুষ।

আর,জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে তুরস্কের আন্তালিয়ায় কপ ৩১ ভেন্যুর বাইরেই মিছিল করেন উৎপাদক ও ভোক্তারা। বিশ্বের বৃহত্তম তেল ভোক্তা দেশ যুক্তরাষ্ট্র, ট্রাম্পের অধীনে টানা দ্বিতীয় বছরের মতো জলবায়ু সম্মেলন এড়িয়ে যাওয়ায় একে ধাপ্পাবাজি আখ্যা দিয়েছেন তারা।

এফএস