আর পাকিস্তান পুলিশের কয়েকটি সূত্র বলছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তানের একটি বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী জামাত-উল-আহরার এই হামলার দায় স্বীকার করেছে।
এর আগে, শনিবার রাতে পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরীর গুলিস্থান-ই-জোহর এলাকার কাছে রেঞ্জার্সের ভবনের প্রধান ফটকে বিস্ফোরক বোঝাই গাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই রেঞ্জার্সদের ৩ সদস্য নিহত হয়।
যদিও ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, ৩ নয় মোট ৪ জন রেঞ্জার্স এই হামলায় প্রাণ হারিয়েছেন। এদিকে হামলার পরপরই ঘটনাস্থলে বিশেষ নিরাপত্তা ইউনিট, এবং অতিরিক্ত আধাসামরিক রেঞ্জার্স সদস্য মোতায়েন করা হয়েছে।





