ইইউ ছাড়া কোনো একটি দেশকে আলাদা করা যাবে না; ট্রাম্পকে স্পেন

স্পেনের পতাকা
বিদেশে এখন
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বাণিজ্য বন্ধের হুমকিকে গুরুত্ব দেয়নি স্পেন। আজ (বুধবার, ৭ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনে ট্রাম্প স্পেনকে ‘পরিত্যক্ত ক্ষেত্র’ বলে অভিহিত করেন এবং দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেয়ার আহ্বান জানান। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ইএফইকে সরকারি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্পেনের ‘চমৎকার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক’ রয়েছে, যা উভয় দেশের জন্যই লাভজনক। সূত্রগুলো আরও জোর দিয়ে জানায়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি বাণিজ্যিক জোট এবং বাণিজ্যিক বিষয়ে এখানকার কোনো একটি সদস্য রাষ্ট্রকে আলাদা করে দেখা যাবে না।

চলতি বছরের শুরুতে ট্রাম্পের এমন হুমকির পরও একই ধরনের প্রতিক্রিয়া দিয়েছিল স্প্যানিশ সরকার। সেই সময় প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দিতে অস্বীকার করা একমাত্র ন্যাটো সদস্য দেশ হয়ে উঠেছিল স্পেন।

সরকার আবারও জানায়, যুক্তরাষ্ট্র শুধু স্পেনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতে পারে না, কারণ এই সম্পর্ক পুরো ইইউর সঙ্গেই বিদ্যমান। প্রতিবেদন অনুযায়ী, স্পেনের সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্রের উদ্বৃত্ত রয়েছে। অর্থাৎ এই বাণিজ্য সম্পর্ক থেকে যুক্তরাষ্ট্রই বেশি লাভবান হচ্ছে।

সরকারের পক্ষ থেকে আরও উল্লেখ করা হয়, অর্থনৈতিক সম্পর্ক সরকার নয় বরং ব্যক্তিমালিকানাধীন কোম্পানিগুলোর মধ্যে গড়ে ওঠে। স্পেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বাণিজ্য ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই ‘দুই দেশের জন্য লাভজনক’ বলে পুনর্ব্যক্ত করেছে স্প্যানিশ সরকার।

এএম