রাতেই ইরানকে জোরালোভাবে আঘাত করবো— হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
1

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরও হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ‘শেষ’ বলে তিনি মনে করেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি শুধু সামান্য একটি সতর্কবার্তা দিচ্ছি, আজ রাতেই আমরা তাদের ওপর কঠোরভাবে আঘাত হানবো।’

ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।

এর আগে ট্রাম্প জানান, সংঘাত অবসানে গত মাসে ইরানের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারক ‘শেষ’ হয়ে গেছে। এই কাঠামোভিত্তিক চুক্তি কি সত্যিই ভেস্তে গেছে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটি আমার কাছে একটি খুব আকর্ষণীয় প্রশ্ন। আমি মনে করি এটি শেষ।’

এএম