কর্মকর্তারা জানান, টানা ষষ্ঠ দিনের মতো চালানো এ হামলার কারণে বন্দর আব্বাস শহরের কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। একটি যোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড বিবৃতিতে জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা আরও হ্রাস করার লক্ষ্যে মার্কিন বাহিনী দেশটিতে হামলা অব্যাহত রাখবে।
আরও পড়ুন:
আরেকদিকে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনের সাখির বিমানঘাঁটিতে মার্কিন হেলিকপ্টার ও গোয়েন্দা বিমান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি হুতিদের মাধ্যমে লোহিত সাগর এবং বাব আল-মানদেবের প্রবেশপথ বন্ধের হুমকি দিয়েছে আইআরজিসি।





