ফ্রান্সে দাবানলের ভয়াবহতা: নিহত ১, গৃহহীন আড়াই লাখ মানুষ

দাবানলের আগুন নেভানোর চেষ্টা করছে দমকল কর্মীরা
বিদেশে এখন
0

ফ্রান্সের দক্ষিণপশ্চিম উপকূলের নজিরবিহীন দাবানল ছড়িয়ে গেছে বোর্দোঁ পর্যন্ত। স্পেনে দাবানলে প্রাণ গেছে কমপক্ষে একজনের। দুই দেশে গৃহহীন আড়াই লাখ মানুষ। স্থানীয় সময় গতকাল (শনিবার, ২৫ জুলাই) সকাল পর্যন্ত ফ্রান্সে ৩০টির বেশি এলাকায় জ্বলছিল আগুন।

তীব্র বাতাস আর উচ্চ তাপমাত্রায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকলকর্মীরা। এক রাতে বোর্দোঁর পশ্চিমে সাতটি শহর খালি করে ফেলার নির্দেশ দেয়া হয় বাসিন্দাদের। দেশটির জুরান্দ ও লান্দ অঞ্চলে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে দুই লাখ মানুষকে।

আগুন আরও ছড়িয়ে পড়া ঠেকাতে এবং ধ্বংসস্তূপ পরিষ্কার করতে সেনাবাহিনীর সহযোগিতা নিচ্ছে ফ্রান্স। অন্যদিকে, বাতাসের গতি কমে আসায়, আর্দ্রতা বাড়ায় এবং তাপমাত্রা কমে যাওয়ায় স্পেনে দাবানল পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে।

ইএ