রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থার জাহাজে ইউক্রেনের হামলা

সাগরে একটি কনটেইনার জাহাজ
বিদেশে এখন
0

কৃষ্ণসাগরে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটমের একটি বেসামরিক জাহাজে ইউক্রেনের দুটি ড্রোন হামলা চালিয়েছে। এতে জাহাজটি ডুবে গেছে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন সংস্থাটির প্রধান আলেক্সেই লিখাচেভ। গতকাল রাতে ওই হামলা চালানো হয়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লিখাচেভ জানান, জাহাজটিতে থাকা ১৭ জন ক্রুর সবাই প্রাণে বেঁচে গেছেন। জাহাজটি হিমায়িত খাদ্য ও নির্মাণসামগ্রী পরিবহন করছিল। তিনি বলেন, ‘এই ধরনের হামলাকে শুধু জলদস্যুতা ও সামুদ্রিক ডাকাতি হিসেবেই আখ্যা দেয়া যায়।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিষেধাজ্ঞার আওতাধীন ইয়ানিনা নামের একটি রুশ কনটেইনার জাহাজে হামলা চালানো হয়েছে। এক লাখ টনেরও বেশি ধারণক্ষমতার এই জাহাজটি রুশ পতাকা বহন করছিল। আমাদের প্রতিরক্ষা বাহিনীর নিখুঁত অভিযানে এটি সাগরের তলদেশে পাঠানো হয়েছে।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষই একে অপরের যুদ্ধ প্রচেষ্টায় সহায়তাকারী হিসেবে চিহ্নিত জাহাজগুলোর ওপর হামলা জোরদার করেছে।

এএম