যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কোনো আলোচনা চলছে না বলে ইরানের বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর প্রেক্ষিতে গতকাল (সোমবার, ৩ আগস্ট) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই হুঁশিয়ারি বার্তা দেন তিনি।
ট্রাম্প এ বার্তায় লেখেন, ‘দ্বিমুখী আচরণ করছে ইরান। ইরান স্বীকার করুক বা না করুক, কয়েক দশক ধরে তাদের কারণে তৈরি হওয়া সংকট সমাধানে আমরা কথা বলছি।’
এর আগে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ বিভিন্ন দেশের অনুরোধে তেহরানের সঙ্গে আলোচনায় বসেছে ওয়াশিংটন, এমন দাবিও করেন ট্রাম্প।
তিনি আরও বলেন, ‘ভালো একটি চুক্তি সইয়ের শেষ সুযোগ এটি তেহরানের জন্য। ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে সোমবার তেহরান জানায়, হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে শুধু ওমানের সঙ্গে আলোচনা চলছে।





