ইংলিশ চ্যানেলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকায় আগুন, ১৫৭ জনকে উদ্ধার

বিদেশে এখন
0

ইংলিশ চ্যানেলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) ভোরে ফ্রান্সের বুলোনে-সুর-মের বন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। ফরাসি কোস্টগার্ড ওই নৌকা থেকে ১৫৭ জনকে জীবিত উদ্ধার করেছে।

স্থানীয় প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়েছে, নৌকায় আগুন লাগার পর কোস্টগার্ডের তিনটি জাহাজ উদ্ধার অভিযানে অংশ নেয়। উদ্ধারকৃতদের সবাইকে উপকূলে ফিরিয়ে আনা হচ্ছে।

এর কয়েক ঘণ্টা আগে একই নৌকা থেকে আরও পাঁচজনকে উদ্ধার করেছিল কোস্টগার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় বা তাদের গন্তব্য সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানানো হয়নি।

এএম