মিয়ানমারের বৌদ্ধ মঠে সামরিক জান্তার বিমান হামলা, নারীসহ নিহত অন্তত ১৪

বিমান হামলায় বিধ্বস্ত মঠ
বিদেশে এখন
0

মিয়ানমারের মিয়াং টাউনশিপে একটি বৌদ্ধ মঠে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা। শক্তিশালী বোমার আঘাতে নিহত হয়েছেন ৩ নারীসহ অন্তত ১৪ জন।

এ ঘটনায় জখম হয়েছেন ২০ জনেরও বেশি স্থানীয়। মঠটি মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় ৭৫ কিলোমিটার পশ্চিমে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৌদ্ধদের সপ্তাহব্যাপী বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের জন্য মঠের ভেতরে ও আশপাশে অবস্থান করছিলেন শতাধিক অনুসারী। স্থানীয় সময় শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে আনুমানিক ১৫ মিনিটের ব্যবধানে বিমান থেকে পরপর দু’টি বোমা ফেলে জান্তা।

প্রথম বোমাটি সরাসরি আঘাত হানে বৌদ্ধ মঠে, আর দ্বিতীয়টি পাশের একটি বাড়িতে। পূর্ণার্থীদের অনেকেই মঠে জায়গা পাওয়ায় ওই বাড়িতে উঠেছিলেন।

এসএইচ