কূটনীতিতে ফেরা অসম্ভব নয়; তবে তা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করবে: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
বিদেশে এখন
0

চাপ প্রয়োগের কৌশল কোনো কাজে আসবে না—যুক্তরাষ্ট্র এটি উপলব্ধি করলে কূটনৈতিক আলোচনায় ফেরা এখনো সম্ভব বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আব্বাস আরাঘচি বলেন, ‘যুক্তরাষ্ট্রের উচিত আস্থা তৈরি করা, সম্মানজনকভাবে কথা বলা, আমাদের অধিকার স্বীকার করা এবং নিজেদের প্রতিশ্রুতিগুলো মেনে চলা।’

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, তেহরান সফররত কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল-থানির সঙ্গে তিনি গঠনমূলক আলোচনা করেছেন।

এএম