ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা সাড়ে ৭৪ হাজার ছাড়িয়েছে

ইসরাইলি হামলায় বিধ্বস্ত গাজার একটি অঞ্চল
বিদেশে এখন
0

গাজায় চলমান ইসরাইলি হামলা ও আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে সাড়ে ৭৪ হাজারের বেশি ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে জানানো হয়, পূর্ববর্তী সহিংসতার ঘটনায় আহত আরও ২ জন মারা গেছেন এবং ধ্বংসস্তূপের নিচ থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এতে আরও বলা হয়, ২০২৫ সালের অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৫৯৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৭৪৮ জন আহত হয়েছেন। এছাড়া ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৮৪৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের পরিচালিত গণহত্যায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৬০৯ জনে এবং আহতের সংখ্যা পৌঁছাতে ১ লাখ ৭৫ হাজার ৮৭২ জনে।

এএইচ