ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্ব আইজেনকটের, গদি হারাচ্ছেন নেতানিয়াহু!

বেনইয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকটের কোলাজ
বিদেশে এখন
0

৩ দশকের বেশি সময় ধরে ইসরাইলের ক্ষমতার কেন্দ্রে থাকা বেনইয়ামিন নেতানিয়াহুর বিদায় প্রায় নিশ্চিত। নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন এবারের পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর মূল প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট। তবে এ ঘোষণার পরেও হার মানতে রাজি নন নেতানিয়াহু।

ইসরাইলি পার্লামেন্ট, নেসেটে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল, বিভিন্ন অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিত্ব এবং সবশেষে প্রধান দুই জোট লিকুদ ও ইয়াশার পার্টির সঙ্গে দুইদিন ধরে আলোচনার পর গতকাল (শনিবার, ৭ নভেম্বর) সন্ধ্যায় আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট হারজগ।

আরও পড়ুন:

বাংলাদেশ সময় আজ রাত ৯টায় প্রেসিডেন্টের বাসভবনে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দায়িত্ব নেবেন আইজেনকট। আইন অনুযায়ী সরকার গঠনে আইজেনকট সময় পাবেন ২৮ দিন। প্রয়োজনে সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হবে।

আর এই সময়ের মধ্যে ৬১ জন আইনপ্রণেতার সমর্থন জোগাড় করতে পারলেই সরকার পরিচালনার লাইসেন্স চলে যাবে আইজেনকটের কাছে। আর যদি ব্যর্থ হন, তাহলে নেসেটের অন্য কোনো সদস্যকে এই একই সুযোগ দেয়া হবে। এর অর্থ, এমন কোনো অঘটন ঘটলে ফের লাইম লাইটে চলে আসতে পারেন নেতানিয়াহু।

এসএইচ