আজ (মঙ্গলবার, ৯ নভেম্বর) সকাল থেকে দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল খিলগাঁও লোকো শেডসহ রেলের বিভিন্ন স্থানে অভিযান চালায়।
লোকো শেডের স্টোরের জন্য বিভিন্ন ধরনের ইঞ্জিনের পার্টস, তেলসহ অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম কেনাকাটায় অনিয়ম এবং অতিরিক্ত মালামাল বাহিরে বিক্রি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ আছে দুদকের কাছে।
এ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করতে রেল ভবন ও কমলাপুর স্টেশনেও যায় দুদকের আভিযানিক দলটি।





